ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ঢাবি ছাত্রীর মৃত্যু,শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে

ads

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফুল মুহাম্মদ ও আবু সায়েম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। এ সময় তারা মিমোর ২২ মিনিটের কল রেকর্ড পেনড্রাইভে করে আদালতে উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।


এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক কাজী ইকবাল হোসেন সুদীপ চক্রবর্তীর তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য রোববার (৩ মে) দিন ধার্য ছিল। গত ২৭ এপ্রিল আসামিকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। তারও আগে ২৬ এপ্রিল রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয় যেখানে কিছু ব্যক্তির নাম উল্লেখ করে অর্থ দেওয়ার কথা লেখা ছিল।


পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page